ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কানাডার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ট্রুডোর সাবেক মিত্র ফ্রিল্যান্ড

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড । ছবি: সংগৃহীত

কানাডার সাবেক উপ-প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ১৯ জানুয়ারি রবিবার লিবারেল পার্টির নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হওয়ার জন্য তার প্রচারণা শুরু করেছেন। তিনি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করার জন্য নিজেকে সেরা বিকল্প হিসেবে তুলে ধরেছেন। মন্ট্রিল থেকে এএফপি এ খবর জানায়।

২০১৫ সালে লিবারেলরা ক্ষমতায় আসার পর থেকে ফ্রিল্যান্ড ট্রুডোর সরকারের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ছিলেন। গত মাসে নাটকীয়ভাবে ট্রুডো পদত্যাগ করার আগ পর্যন্ত তিনি চার বছর অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

এক পদত্যাগপত্রে, তিনি ট্রুডোর বিরুদ্ধে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধসহ আসন্ন ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য হুমকি মোকাবিলা করায় কানাডাকে প্রস্তুত করার জরুরি প্রয়োজনের চেয়ে নিজের রাজনৈতিক স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগ করেন।

ফ্রিল্যান্ডের বিদায়কে একটি বড় ধরনের আঘাত হিসেবে দেখা হয়, যা ট্রুডোকে তার পদত্যাগের পরিকল্পনা ঘোষণা করতে বাধ্য করে।

লিবারেলরা নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার ঘোষণা দিয়েছেন ট্রুডো।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

কানাডার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ট্রুডোর সাবেক মিত্র ফ্রিল্যান্ড

আপডেট সময় ১০:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫