ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

আত্মনির্ভরশীল দল শক্তিশালীকরণে উন্নয়ন সংঘের কর্মী প্রশিক্ষণ

প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।ছবি: বাংলারচিঠিডটকম

তৃণমূল পর্যায়ের দরিদ্র মানুষের ক্ষমতায়ন, নাগরিক মর্যাদা, সরকারি, বেসরকারি সুবিধাপ্রাপ্তি, বাজারে প্রবেশাধিকার এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গঠিত আত্মনির্ভরশীল দলকে শক্তিশালীকরণ ও উৎপাদন, বিপণন পরিকল্পনা সভার সহায়তাকরণে কৌশল বিষয়ক চারদিনব্যাপী সিডস কর্মীদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

২৫ ডিসেম্বর বুধবার উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত প্রশিক্ষণ উদ্বোধন করেন সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির ব্যবস্থাপক শামসুদ্দিন।

প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন কর্মসূচি কর্মকর্তা (ইআই) কৃষিবিদ মজিদুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী রবিউল এমরান, হামিদুল হক ও কামাল হোসেন। প্রশিক্ষণে ২০ জন কর্মী অংশ নেন।

আত্মনির্ভরশীল দল শক্তিশালীকরণে উন্নয়ন সংঘের কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

প্রশিক্ষণে উপবিধি তৈরি এবং উৎপাদন ও বিপণন পরিকল্পনা তৈরি করার যাবতীয় নিয়ম, কানুন, কৌশল বিষয়ে বিশ্লষণমুখী আলোচনা হবে। প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে সিডস কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজক সংস্থা জানায়। আগামী ২৮ ডিসেম্বর প্রশিক্ষণ শেষ হবে।

প্রশিক্ষণ সূত্র জানায়, অন্তর্ভুক্তিমূলক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সহায়তা করা এবং শক্তিশালী সমাজ গঠনের পাশাপাশি জেন্ডার সমতা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, অন্তর্ভুক্তি এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করা হবে।

উল্লেখ্য, জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর উপজেলায় ২০২৮ সাল পর্যন্ত কার্যক্রম চলবে।

নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে সিডস কর্মসূচি উন্নয়ন সংঘ বাস্তবায়ন করছে।

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

আত্মনির্ভরশীল দল শক্তিশালীকরণে উন্নয়ন সংঘের কর্মী প্রশিক্ষণ

আপডেট সময় ০২:৪৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪