ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল

নকলায় সবজির বাগানে গাঁজা, গ্রেপ্তার ১

গ্রেপ্তার মাদক কারবারি জহিরুল ইসলাম। ছবি: বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সবজির বাগান থেকে গাঁজার গাছসহ জহিরুল ইসলাম এমএল (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৬ ডিসেম্বর সোমবার দিবাগত রাতে উপজেলার নকলা ইউনিয়নের মধ্য নকলা (ডাকাতিয়াকান্দা) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার আশরাফ আলীর ছেলে।

পুলিশ জানায়, নকলা উপজেলার নকলা ইউনিয়নের ডাকাতিয়াকান্দা এলাকায় সবজির বাগানে গাঁজার চাষ করেছে জহিরুল ইসলাম এমএল নামের এক মাদক কারবারি। এমন একটি সংবাদ পেয়ে নকলা থানার ওসি মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই আশরাউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ইসলাম এমএলকে আটক করেন। পরে তার দেওয়া তথ্যমতে তার বসত ঘরের উত্তর পাশের সবজির বাগান থেকে দুইটি গাঁজা গাছ উদ্ধার করেন।

নকলা থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, উপজেলার ডাকাতিয়াকান্দা এলাকা থেকে গাঁজা গাছসহ জহিরুল ইসলাম এমএল নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

নকলায় সবজির বাগানে গাঁজা, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৬:৪৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪