ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

নকলায় সবজির বাগানে গাঁজা, গ্রেপ্তার ১

গ্রেপ্তার মাদক কারবারি জহিরুল ইসলাম। ছবি: বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সবজির বাগান থেকে গাঁজার গাছসহ জহিরুল ইসলাম এমএল (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৬ ডিসেম্বর সোমবার দিবাগত রাতে উপজেলার নকলা ইউনিয়নের মধ্য নকলা (ডাকাতিয়াকান্দা) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার আশরাফ আলীর ছেলে।

পুলিশ জানায়, নকলা উপজেলার নকলা ইউনিয়নের ডাকাতিয়াকান্দা এলাকায় সবজির বাগানে গাঁজার চাষ করেছে জহিরুল ইসলাম এমএল নামের এক মাদক কারবারি। এমন একটি সংবাদ পেয়ে নকলা থানার ওসি মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই আশরাউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ইসলাম এমএলকে আটক করেন। পরে তার দেওয়া তথ্যমতে তার বসত ঘরের উত্তর পাশের সবজির বাগান থেকে দুইটি গাঁজা গাছ উদ্ধার করেন।

নকলা থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, উপজেলার ডাকাতিয়াকান্দা এলাকা থেকে গাঁজা গাছসহ জহিরুল ইসলাম এমএল নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

নকলায় সবজির বাগানে গাঁজা, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৬:৪৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪