ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

দেওয়ানগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের শীতবস্ত্র দিলেন পুলিশ সুপার

গ্রাম পুলিশ সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আনোয়ার।ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের উদ্যোগে ৭৪ জন গ্রাম পুলিশকে শীতবস্ত্র দেওয়া হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানা চত্বরে পুলিশ সুপারের পক্ষে এসব শীতবস্ত্র বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আনোয়ার।

এ সময় দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, ডিবি-২ এর ওসি সোহেল রানা-সহ অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান জানান, শীতকালে অপরাধ ঠেকাতে কষ্ট করে ডিউটি পালন করেন গ্রাম পুলিশ সদস্যরা। বিশেষ করে রাত্রীকালীন ডিউটিতে তাদের শীতের কারণে ভোগান্তি পোহাতে হয়। তাদের কষ্টের কথা চিন্তা করে এসপি স্যার গ্রাম পুলিশদের শীত নিবারণে শীতবস্ত্র (জ্যাকেট) দিয়েছেন যা তাদের শীত নিবারণে কাজে লাগবে।

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের শীতবস্ত্র দিলেন পুলিশ সুপার

আপডেট সময় ০৬:৪৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪