ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় উপকূলে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৪৪ মিনিটে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭।

ভূমিকম্পে আতঙ্কিত জনগণ খাট ও টেবিলের নীচে আশ্রয় নেয়। বাচ্চাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। আবার অনেকে রাস্তায় বেরিয়ে পড়ে। বাড়ি-ঘর ও দোকান পাটের দরজা-জানালার কাঁচ ভেঙ্গে চুরমার হয়ে যায়।

ভূমিকম্পের পরপরই কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করে। পরে অবশ্য তা প্রত্যাহার করে নেয়।

ভূমিকম্পের পরপরই কর্তৃপক্ষ বিদ্যুত সংযোগ বন্ধ করে দিলে প্রায় ৪৭ লক্ষ মানুষ কয়েক ঘন্টার জন্য বিদ্যুতবিহীন অবস্থায় কাটায়।

ক্যালিফোর্নিয়া থেকে ২৭০ কিলোমিটার দূরে সানফ্রান্সিসকোর দক্ষিণেও এই ভূমিকম্প অনুভূত হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কয়েক সেকেন্ডের জন্য সবকিছু ঘুরপাক খাচ্ছিল। পরে ছোট ছোট কয়েক দফা আফটারশক অনুভূত হয়।

ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে হতাহত অথবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় ০৬:৩৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪