ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নকলায় মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। ছবি: বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় আসাদুল হোসেন (২৭) নামে এক মানসিক ভারসাম্যহীনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৮ নভেম্বর সোমবার সকালে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা পূর্ব মাদরাসা পাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার রুবেল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আসাদুল হোসেন দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন। দেশের বিভিন্ন এলাকায় ডাক্তারও দেখিয়েছেন। ১৭ নভেম্বর রবিবার রাতে পরিবারের সাথে খাওয়া দাওয়া শেষে নিজের শয়ন কক্ষে শুতে যান। ১৮ নভেম্বর ভোরে ঘরে বাঁশের ধর্ণার সাথে আসাদুল হোসেনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেওয়া হয়। চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল থেকে আসাদুল হোসেনের মরদেহ উদ্ধার করে নকলা থানায় নিয়ে আসেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আজ (১৮ নভেম্বর) সকালে নকলার নারায়নখোলা এলাকায় আসাদুল হোসেন নামের এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। মরদেহ থানায় নিয়ে আসে। এ সংক্রান্তে পরবর্তী আইনি কার্যক্রম প্রত্রিয়াধীন রয়েছে। তবে প্রাথমিকভাবে জানা যায় তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

নকলায় মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪