ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সরিষাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেটকারসহ দুই ডাকাত গ্রেপ্তার

গ্রেপ্তার দুই ডাকাত। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় প্রাইভেটকারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। ৯ নভেম্বর শনিবার দিবাগত রাতে পৌরসভার বাউসি বাঙালিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার পানচারুথী এলাকার আহম্মদ আলীর ছেলে হান্নান মিয়া (৪৫) ও মুক্তাগাছা সাহাপুর এলাকার আজমত আলীর ছেলে সোহাগ মিয়া (২৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার বাউসি এলাকায় সোলায়মান হোসেনের বাড়ি সংলগ্ন সরিষাবাড়ী-দিগপাইত মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতি নেয় কয়েকজন ডাকাত। এসময় তাদের সন্দেহ হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এসময় তাদের কাছ থেকে ঢাকা মেট্রো-গ ১৪- ১৫৯৬ নাম্বারের একটি টয়োটা করোলা প্রাইভেটকার, তালা কাটার, দুইটি লোহার পাইপ, বাঁশের লাঠি, রশিসহ ডাকাতি কাজে ব্যবহ্নত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ১০ নভেম্বর রবিবার বিকালে আদালতে পাঠানো হয়। বাকিদের গ্রেপ্তারের অভিযান চলমান বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

সরিষাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেটকারসহ দুই ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় ১০:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪