ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় জাতীয় যুব দিবস উদযাপিত

উদ্যোক্তাদের ঋণের চেক বিতরণ করা হয়। ছবি:বাংলারচিঠিডটকম

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন কর হয়। ১ নভেম্বর শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।

এ সময় নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, যুব উদ্যোক্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলুসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন উদ্যোক্তা ও যুবকদের মাঝে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

নকলায় জাতীয় যুব দিবস উদযাপিত

আপডেট সময় ০৭:০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪