ঢাকা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেওয়ানগঞ্জে শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেন লংকার চর দাখিল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার লংকার চর দাখিল মাদরাসার সহ-সুপার মো. ফরিদুল ইসলাম ও এবতেদায়ি শাখার প্রধান মো. আব্দুল খালেককে লাঞ্ছিত করার ঘটনায় প্রতিবাদে মাদরাসার পিয়ন ময়দান আলীর দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবিতে মানববন্ধন করেছে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। ৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে লংকারচর দাখিল মাদরাসার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের লংকার চর দাখিল মাদরাসার সকল শিক্ষকেরা মিলে কিছুদিন আগে মাদরাসার এক প্রতিবেশীর দাওয়াত খেতে গিয়েছিলেন। সে দাওয়াতের উপহার দিতে সকল শিক্ষক এবং স্টাফরা মিলে চাঁদা তুলে মাদরাসার পিয়ন ময়দান আলীর কাছে জমা রাখেন। ৩০ অক্টোবর বুধবার দুপুরে মাদরাসার ইবতেদায়ি প্রধান আব্দুল খালেক পিয়নের কাছে জমা রাখা সেই টাকা চাইতে গেলে মাদরাসার পিয়ন অকথ্য ভাষায় তাকে গালাগালি শুরু করেন। এ সময় মাদরাসার সহ-সুপার ফরিদুল ইসলাম তাকে অশ্লীলতা ভাষায় গালাগালি করতে নিষেধ করলে মাদরাসার পিয়ন ময়দান আলী নিজের পায়ের জুতা খুলে সহ-সুপার ফরিদুল ইসলামকে পেটাতে শুরু করেন। এ সময় মাদরাসার ইফতেদায়ি প্রধান আব্দুল খালেক তাকে বাধা দিতে গেলে পিয়ন তাকেও জুটাপেটা করেন।

এ ঘটনায় পিয়নের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদরাসাটির সুপার আব্দুল কাদের, সহ-সুপার ফরিদুল ইসলাম, মৌলভী আক্তারুজ্জামান, ইসমাইল হোসেন, ইব্রাহিম খলিল, আব্দুল হাকিম, মোখলেসুর রহমান ও ফজলুল করিম।

এ সময় শিক্ষক আব্দুল লতিফ সরকার, সবুজ মিয়া, আব্দুল খালেক, শিক্ষিকা আলেয়া বেগম, আতোয়ারা বেগম, সাকিউল্লা, সোনাউল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

দেওয়ানগঞ্জে শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৬:৫৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪