ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের উদ্যোগে হাতধোয়া দিবস পালিত

চর হাতিভাঙ্গা গ্রামে হাতেকলমে হাতধোয়ার ছয়টি ধাপ অনুশীলন করানো হয়। ছবি: বাংলারচিঠিডটকম

‘পরিচ্ছন্ন হাত কেনো এখনো গুরুত্বপূর্ণ?’ এ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির উদ্যোগে ১৫ অক্টোবর মঙ্গলবার বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। হাতধোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সিডস কর্মসূচির শিক্ষা কর্মকর্তা সায়েদুল ইসলাম।

দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের চর হাতিভাঙ্গা গ্রামে ভাসমান প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ইউপি সদস্য, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

হাতধোয়া দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাতিভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মনোয়ার হোসেন, এসএমসি সদস্য রাশেদুল ইসলাম, সহকারী শিক্ষক নূর ইসলাম, নৌকা ব্যবস্থাপনা কমিটির সদস্য রইচ উদ্দিন, নাজমা, ইসমতআরা প্রমুখ।

উপস্থিত শিক্ষার্থীসহ অংশগ্রহণকারী সকলকে হাতেকলমে হাতধোয়ার ছয়টি ধাপ অনুশীলন করানো হয়।

উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির আওতায় কর্মএলাকায় হাতধোয়া অভ্যাসটি আয়ত্ব ও অনুশীলন করার উদ্দেশ্যে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করা হয় বলে আয়োজক সংস্থার প্রতিনিধিরা জানান।

উল্লেখ্য, নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংঘ জামালপুর জেলার সদর, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় সিডস কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের উদ্যোগে হাতধোয়া দিবস পালিত

আপডেট সময় ০৭:৩৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪