ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাকের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত

উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকীতে দেওয়ানগঞ্জে শোক মিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আইনজীবী আব্দুর রাজ্জাকের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার সকাল ১০টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সেখান থেকে এক শোক মিছি বের হয়। মিছিলটি দেওয়ানগঞ্জ পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুরুল হক মঞ্জুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ সাদা।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র, পৌর বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান সাজু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ হাবিব পলিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রুহেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব মন্ডলসহ অন্যান্যরা।

আলোচনা সভায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপি নেতা আখতার নেওয়াজী টফি, যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন, সাবেক কাউন্সিলর মহসিন আলী বিপ্লব, বিএনপি নেতা মনিরুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন, বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সইম উদ্দিনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ১৯৯৯ সালের ১১ অক্টোবর আজকের দিনে বিএনপির মিছিলে অতর্কিত হামলা চালায় তৎকালীন ক্ষমতাসীন দলের কতিপয় সন্ত্রাসীরা। এতে মৃত্যু বরণ করেন উপজেলা বিএনপির সর্বজন শ্রদ্ধেয় নেতা, জামালপুর জেলা বার কাউন্সিলের তৎকালীন সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাক। বক্তারা শহীদ আব্দুর রাজ্জাকের আদর্শে উজ্জীবিত হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তার আত্মত্যাগ দলের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। আগামী দিনের আন্দোলন সংগ্রামে তার ত্যাগ সবাইকে অনুপ্রাণিত করবে।

আলোচনা সভা শেষে মরহুমের গ্রামের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাকের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় ১০:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪