ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক সচিব ইহসানুল হকের সভায় আওয়ামী লীগ নেতা-কর্মীর উপস্থিতি, অত:পর… যুবলীগ নেতা গ্রেপ্তার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুু সরিষাবাড়ীতে আব্দুল জলিল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরের টিউবওয়েলপাড় মোড়ে মৃত্যুঝুঁকি রোধে দুর্ঘটনাপ্রবণ মোড় সংস্কারের দাবি এলাকাবাসীর

নিরাবাপদ সড়ক ও টিউবওয়েলপাড় মোড় সংস্কারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের টিউবওয়েলপাড় মোড়ে দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ মোড় সংস্কার করে অনাকাঙ্ক্ষিত মৃত্যুরোধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধন শেষে মোড় সংস্কারের নানা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে তারা।

এলাকাবাসীর দাবি, টিবওয়েলপাড় মোড়ে স্থাপিত পুরনো পৌরতোরণটি অপসারণ করে উপযুক্ত স্থানে পৌরতোরণ নির্মাণ, বিদুৎ খুঁটি অপসারণ, গোলচত্ত্বর তৈরি, স্পীড ব্রেকার, রোড ডিভাইডার নির্মাণ ও দ্রুত ট্রাফিক পুলিশ মোতায়েন করা অত্যন্ত জরুরি।

৯ অক্টোবর বুধবার বেলা ১১টার দিকে ঝুঁকিপুর্ণ ওই মোড়ে বেলটিয়া কামিল মাদরাসা শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার সহস্রাধিক ছাত্র-জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

বেলটিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মো. রেজাউল করিম বাবুলের সভাপতিত্বে ও প্রভাষক আব্দুল হান্নান সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন (শিক্ষক সমিতি) জামালপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ওমর ফারুক, বৈষম্যবিরোধী নাগরিক আন্দোলন জামালপুরের সভাপতি আমির হোসেন, নির্বাহী সদস্য মজনু মোল্লা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মীর ইশরাক হোসেন ইকলাস, জামালপুর পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি জামালপুরের সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জানান, ঢাকা-জামালপুর মহাসড়কের পাশে অবস্থিত জামালপুর সদর পৌরসভাধীন বেলটিয়া টিবওয়েলপাড় মোড়টি (বাইপাস) একটি ব্যস্ততম স্থান। এটি এখন মৃত্যুঝুঁকি ও দুর্ঘটনাপ্রবণ এলাকা। মোড়টি একই সঙ্গে টাঙ্গাইল, জামালপুর ও সরিষাবাড়ী যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। অথচ মোড়ের সামনে চালকদের জন্য কোন সর্তকতা নির্দেশক নেই। মোড়টির ত্রিমুখী বক্রতার জন্য দুর্ঘটনা ও প্রাণহানি ক্রমাগত বাড়ছেই।

বক্তারা আরও জানান, এই মোড় দিয়ে ঢাকা-জামালপুর থেকে আগত অসংখ্য যানবাহন মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় যাতায়াত করে। অনুরূপভাবে মাদারগঞ্জ সরিষাবাড়ী থেকে অসংখ্য যানবাহন এই মোড় দিয়ে যাতায়াত করে। এই মোড়টি বর্তমানে নানা কারণে মরণফাঁদে পরিণত হয়েছে। কয়েকদিন পরপরই এখানে মর্মান্তিক দুর্ঘটনায় অনেক তাজা প্রাণ ঝরছে। এ মোড়ে গত সপ্তাহে দুর্ঘটনায় ড. আব্দুল মজিদ তালুকদার কলেজের একজন প্রভাষক নিহত ও একজন সহকারী অধ্যাপক মারাত্মকভাবে আহত হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন। সেই শোক কাটতে না কাটতেই একই জায়গায় গত ৪ অক্টোবর সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বেলটিয়া কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মুস্তাফিজুর রহমানসহ তিনজন নিহত হয়েছেন।

এভাবে এমন কোনো মাস নেই যে ওই জায়গায় দুর্ঘটনায় হতাহত না হচ্ছে। এ সকল দুর্ঘটনার কারণ হলো- টিবওয়েলপাড় মোড়টি (বাইপাস) জামালপুর-ঢাকা মহাসড়কের সরিষাবাড়ী, মাদারগঞ্জ থেকে আসা সড়কের সংযোগস্থল। রাস্তা দুটি দিয়ে প্রতিদিন ট্রাক, বাসসহ হাজারো যানবাহন চলাচল করে। ব্যস্ততম এ সংযোগস্থলে কোনো চত্বর, স্পীড ব্রেকার, রোড ডিভাইডার না থাকায় গাড়ির চালকগণ বেপরোয়া গতিতে এ মোড়টি অতিক্রম করে। ফলে প্রতিনিয়তই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটে হতাহত হচ্ছে।

সম্প্রতি উভয় রাস্তা সম্প্রসারণ করায় ওই মোড়ে স্থাপিত জামালপুর পৌরতোরণের পিলার দুটো একেবারে রাস্তার সন্নিকটবর্তী হয়ে পড়েছে। ফলে গাড়ীর চালকগণ (মাদারগঞ্জ, সরিষাবাড়ী থেকে আসা যানবাহনগুলো অনুরূপভাবে জামালপুর থেকে আসা মাদারগঞ্জ সরিষাবাড়ী গামী যানবাহনগুলো) বিপরীত দিক থেকে আসা গাড়িগুলো দেখতে পান না। তাই ইদানিং দুর্ঘটনা বেশি হচ্ছে।

তাই টিউবওয়েলপাড় মোড়ের পৌরতোরণটি অপসারণ করে পুনরায় উপযুক্ত স্থানে পৌরতোরণ নির্মাণ, বিদ্যুৎ খুঁটি অপসারণ ও গোলচত্ত্বর তৈরি, স্পিড ব্রেকার, রোড ডিভাইডার নির্মাণ ও ট্রাফিক পুলিশ মোতায়েন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানান বক্তারা।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

জামালপুরের টিউবওয়েলপাড় মোড়ে মৃত্যুঝুঁকি রোধে দুর্ঘটনাপ্রবণ মোড় সংস্কারের দাবি এলাকাবাসীর

আপডেট সময় ০১:২৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪