ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে কৃষকদের সর্বোচ্চ সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে সিভিএ প্রশিক্ষণ সমাপ্ত

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেসমিন প্রকল্পের ব্যবস্থাপক অসীম চ্যাটার্জী।ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরে কর্ম এলাকার ২৫ হাজার কৃষক পরিবারের স্থায়িত্বশীল উন্নয়ন ও ক্ষমতায়ন সৃষ্টির লক্ষে সরকারি, বেসরকারি পর্যায় থেকে সর্বোচ্চ সেবাপ্রাপ্তি ও তার যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের কৌশল আয়ত্ব করতে ‘সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন (সিভিএ) এর উপর তিনদিনব্যাপী প্রশিক্ষণ ৮ অক্টোবর মঙ্গলবার সমাপ্ত হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন এবং উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভ নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের মাধ্যমে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের জেসমিন প্রকল্পের ব্যবস্থাপক অসীম চ্যাটার্জী।

এতে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল প্রমুখ।

প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন ওয়ার্ল্ড ভিশনের জ্যেষ্ঠ প্রশিক্ষক মো. জামাল উদ্দিন, মোহাম্মদ রুহুল আমিন, তানজিমুল ইসলাম, সঞ্জয় মন্ডল। প্রশিক্ষণে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের কর্মকর্তারা অংশ নেন।

গত ৬ অক্টোবর প্রশিক্ষণ উদ্বোধন করেন ওয়ার্ল্ড ভিশনের ডেপুটি ডাইরেক্টর জেনি মিলড্রেড ডি’ ক্রুজ।। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ।ছবি: বাংলারচিঠিডটকম

প্রশিক্ষণ সূত্র জানায়, সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন প্রক্রিয়া হিসেবে নাগরিক অংশগ্রহণ সক্রিয়করণ, সেবার মানোন্নয়ন ও সরকারি নীতি প্রভাবিতকরণ এবং গণজমায়েতের মাধ্যমে সম্পৃক্তকরণ এসব কৌশলগুলোর প্রয়োগ ও বাস্তবায়ন বিষয়ে প্রশিক্ষণার্থীরা জ্ঞান অর্জন ও দক্ষতা উন্নয়ন লাভ করেন বলে আয়োজক প্রতিষ্ঠান জানায়।

প্রশিক্ষণার্থী জানান, এ প্রশিক্ষণ প্রাপ্তির ফলে কৃষক পরিবারগুলো ও গঠিত দলগুলোকে কার্যকর এবং কাঙ্ক্ষিত ফলাফল লাভে তারা অবদান রাখতে পারবে। যা জেসমিন প্রকল্পের লক্ষ্য- উদ্দেশ্য সফল বাস্তবায়নে ভূমিকা রাখবে।

ওয়ার্ল্ড ভিশন এবং উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে জামালপুর সদর, মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভ নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের মাধ্যমে কর্মএলাকায় উৎপাদন, বাজার ব্যবস্থার উন্নয়ন, পুষ্টি উন্নয়ন এবং জেন্ডার সমতা নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করছে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া এইডের আর্থিক সহায়তায় চার উপজেলায় প্রায় ২৫ হাজার উপকারভোগীর মাঝে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। আগামী ২০২৮ সাল পর্যন্ত প্রকল্পটির কাজ চলবে বলে আয়োজক সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘ সূত্র জানায়।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

জামালপুরে কৃষকদের সর্বোচ্চ সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে সিভিএ প্রশিক্ষণ সমাপ্ত

আপডেট সময় ১১:৫৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪