ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নরুন্দিতে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে শান্ত, হাসানের উন্নতি

ভারতের বিপক্ষে চেন্নাইয়ে প্রথম টেস্টে ভাল পারফরমেন্সের কারনে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও পেসার হাসান মাহমুদের।

টেস্টের দুই ইনিংসে শান্ত ২০ ও ৮২ রান করেছেন। এই পারফরমেন্সে ১৪ ধাপ উন্নতি হয়ে ৪৮তম স্থানে উঠে এসেছেন শান্ত। অন্যদিকে পেসার হাসান মাহমুদ পাঁচ ধাপ উন্নতি করে বোলিং র্যাং কিংয়ে ৪৪তম অবস্থানে উঠে এসেছেন। প্রথম ইনিংসে হাসান ৫ উইকেট দখল করেছিলেন।

বাংলাদেশের অপর খেলোয়াড়দের মধ্যে সাকিব আল হাসান ব্যাটারদের মধ্যে এক ধাপ উপরে উঠে ৪৩তম ও বোলারদের মধ্যে তাসকিন আহমেদ আটধাপ উপরে উঠে ৬৬তম স্থানে অবস্থান করছেন।

এদিকে ভারতীয় খেলোয়াড় ঋষভ পান্ত, শুভমান গিল ও রবিচন্দ্রন অশ্বীন বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করায় নিজেদের অবস্থান শক্তিশালী করেছেন। দুই ইনিংসে ৩৯ ও ১০৯ রান করে পান্ত ষষ্ঠ স্থানে, গিল দ্বিতীয় ইনিংসে ১১৯ রান করে পাঁচধাপ উপরে উঠে ক্যারিয়ার সেরা ১৪তম স্থানে ও অশ্বীন প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ১১৩ রান করে সাতধাপ উপরে উঠে ৭২তম স্থান দখল করেছেন।

অশ্বীন ও রবিন্দ্র জাদেজা ২৮০ রানের জয়ে প্রথম ইনিংসে ১৯৯ রানের পার্টনারশীপ গড়ে তুলেছিলেন। জুটিতে জাদেজা ৮৬ রান যোগ করেন। যে কারনে ব্যাটিং র্যাং কিংয়ে তিন ধাপ উপরে উঠে জাদেজা ৩৭তম স্থানে রয়েছেন। এদিকে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট দখলের সুবাদে এক রেটিং পয়েন্ট অর্জন করে বোলিং র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছে অশ্বীন। পাঁচ উইকেট পাওয়া জাদেজা একধাপ উপরে উঠে ষষ্ঠ স্থানে অবস্থান করছেন।

অল-রাউন্ডার র‌্যাংকিংয়েও এই দুজনের অবস্থানের উন্নতি হয়েছে। ক্যারিয়ার সেরা ৪৭৫ পয়েন্ট অর্জন করে জাদেজা শীর্ষস্থানে উঠে এসেছে। ৪৮ পয়েন্ট যোগ করে ৩৭০ পয়েন্ট নিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েনে অশ্বীন।

এছাড়া ভারতীয় অপর খেলোয়াড়দের মধ্যে প্রথম ইনিংসে অর্ধ শতক করার সুবাদে যশস্বী জয়সওয়াল প্রথমবারের মত ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচে উঠে এসেছেন। দুই উইকেট দখল করে ১০ ধাপ উপরে উঠে ৮৮তম স্থানে রয়েছেন ফাস্ট বোলার আকাশ দিপ।

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে শান্ত, হাসানের উন্নতি

আপডেট সময় ০৯:৩২:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪