ঢাকা ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক সচিব ইহসানুল হকের সভায় আওয়ামী লীগ নেতা-কর্মীর উপস্থিতি, অত:পর… যুবলীগ নেতা গ্রেপ্তার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুু সরিষাবাড়ীতে আব্দুল জলিল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরে ১৮ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

১৮ দফা দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও পরীক্ষা পদ্ধতি সংস্কারসহ ১৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ, শিক্ষার্থী আল আমিন রুহানী, আফরিন জান্নাত আখি, রুমানা আক্তার তৃণা, রবিন, শহিদ চৌধুরীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, লাখ লাখ শিক্ষার্থীদের প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার করে শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। সেশন জট কমানো, নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স শেষ করা ও পরীক্ষা গ্রহণ, যুগোপযোগী সিলেবাস প্রণয়ন, ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধ করা, প্রত্যেক বছর ভাইবার ব্যবস্থা করা এবং ভাইভার উপর ভিত্তি করে ইনকোর্স নাম্বার প্রদান, শিক্ষক-কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা, শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, সিট কমিয়ে ভর্তি পরীক্ষা চালু ও সমাবর্তন অনুষ্ঠান আয়োজন, বিভিন্ন ধরনের বৃত্তির ব্যবস্থা ও ক্যাম্পাসে অযাচিত অনুষ্ঠান বন্ধ করা, সকল ফি ও জরিমানা কমানো, আবাসন ও পরিবহন ব্যবস্থা, ক্যাম্পাসে ছাত্রদের জন্য সাংবাদিক পরিষদ চালু, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি বন্ধসহ ১৮ দফা দাবি তুলে ধরে তা দ্রুত বাস্তবায়নের জন্য দাবি জানান বক্তারা।

মানববন্ধনে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক ও কলেজে অধ্যয়নরত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

জামালপুরে ১৮ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় ০৮:৩৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪