ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অন্তর্বর্তী সরকার গঠন হবে, সব হত্যার বিচার হবে: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: টেলিভিশন থেকে

বাংলারচিঠিডটকম ডেস্ক: সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে।

৫ আগস্ট সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে সেনাপ্রধান জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এ কথা বলেন।

এসময় তিনি দেশবাসীকে দেশে আইন শৃখ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সব হত্যার বিচার হবে।

সেনাপ্রধান বলেন, ‘আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের আমন্ত্রণ করেছিলাম। আমরা সুন্দর আলোচনা করেছিলাম। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইনটেরিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইনটেরিম গভর্নমেন্টের মাধ্যমে দেশের সব কার্যকলাপ চলবে।’

‘আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব। ইনটেরিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে আমরা আলাপ-আলোচনা করে সেই গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব,’ বলেন তিনি।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের বলতে চাই সমস্ত হত্যার বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন। সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সবকিছুর দায়-দায়িত্ব নিচ্ছি। আপনাদের আমি কথা দিচ্ছি আপনারা আশাহত হবেন না। আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনব।’

‘আপনারা আমাকে সহযোগিতা করেন। দয়া করে আর ভাঙচুর-হত্যা-মারামারি-সংঘর্ষ থেকে বিরত হন। আমি নিশ্চিত আপনারা যদি আমার কথামতো চলেন, আমাদের সঙ্গে একসাথে যদি কাজ করেন, নিশ্চয়ই আমরা একটা সুন্দর পরিনতির দিকে অগ্রসর হব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি-সংঘাতের মধ্যে আমরা আর কিছু আচিভ করতে পারব না,’ যোগ করেন তিনি।

সবাইকে ধ্বংসযজ্ঞ-অরাজকতা থেকে বিরত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা নিশ্চয়ই একটা সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে। প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা সব দলের প্রধানদের সঙ্গে কথা বলেছি। আমাদের আলোচনা ফলপ্রসূ হবে মনে করি। আমরা একটা সুন্দর ইনটেরিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘আপনারা একটু ধৈর্য ধরেন আমাদের একটু সময় দেন। আমরা সবাই মিলে সব সমস্যা সমাধান করতে সক্ষম হব। আপনারা আর সংঘাতের পথে যাবেন না। শান্তি-শৃঙ্খলার পথে ফেরত আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ-সম্পদের ক্ষতি হচ্ছে, লোকজন মারা যাচ্ছে। এগুলো থেকে আমরা বিরত হব। আমাদের সাহায্য করেন। আমি সব দায়িত্ব নিচ্ছি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

অন্তর্বর্তী সরকার গঠন হবে, সব হত্যার বিচার হবে: সেনাপ্রধান

আপডেট সময় ০৫:১৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪