ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

ইসলামপুরে জামাত বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী আব্দুস সালাম।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে জামাত, শিবির, বিএনপি’র সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ করেছে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ।

৪ আগস্ট রবিবার বিকালে শান্তি মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের ঐতিহাসিক থানা মোড়ে পথসভা করে। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী আব্দুস সালাম।

তিনি দেশব্যাপী চলমান সহিংসতা ও হুমকির বিরুদ্ধে রাজাকার আলবদরের একদফা মোকাবেলা করতে রাজপথে থাকার ঘোষণা দিয়ে অশুভ শক্তিকে প্রতিহত করার আহ্বান জানান। যারা অর্থনীতিকে ধ্বংস করতে চায়, দেশকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। শেষ রক্তবিন্দু দিয়ে শেখ হাসিনার পাশে থাকবো উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা শান্তি চাই, যারা সন্ত্রাস করবে আওয়ামী লীগ তাদের মোকাবেলা করবে। এছাড়াও শিক্ষার্থীরা কারো খেলার পুতুল না হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, প্রচার সম্পাদক জিয়াউল হক জুয়েল, যুবলীগ সভাপতি হারুনুর রশিদ, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইলিয়াস সরকার, ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক লালমিয়া, যুগ্মসম্পাদক জিয়াউল হক সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক আকন্দ, সরদার জাকিউল হক, সহ-দপ্তর সম্পাদক অংকন কর্মকার, ত্রাণ সম্পাদক সালাউদ্দিন শাহ, শহর আওয়ামী লীগের সভাপতি নারায়ণ কর্মকার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক মোহন মিয়াসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এতে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

ইসলামপুরে জামাত বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

আপডেট সময় ০৮:২৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪