ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হবে : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে হবে। আমরা জোটগতভাবে উপজেলা পরিষদ নির্বাচন কখনো করিনি, এবারো করব না।

১৫ জানুয়ারি দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির হোয়াইট হল কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর শাখার বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। ১৯ জানুয়ারি অনুষ্ঠেয় আওয়ামী লীগের বিজয় সমাবেশ সফল করতে এ সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংশ্লিষ্ট উপজেলা ও জেলা আওয়ামী লীগের সভাপতি তাদের স্বাক্ষরসহ সম্ভাব্য তিনজন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাবেন। সেখান থেকে উপজেলা নির্বাচন মনোনয়ন বোর্ড একজন প্রার্থীকে মনোনয়ন দেবেন। এ ছাড়া নেত্রীর জরিপ হয়েছে, সেই জরিপে যারা এগিয়ে এবং যোগ্য তাদের মনোনয়ন দেয়া হবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি কখনো সংলাপের কথা বলিনি। যার অডিও-ভিডিও রয়েছে। এরপরও কেন ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে। এখানে সংলাপের কোনো বিষয় নেই। নির্বাচন নিয়ে সংলাপ হাস্যকর।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হবে : ওবায়দুল কাদের

আপডেট সময় ১০:০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯