ঢাকা ০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী সড়কে যাতায়াতে দুর্ভোগ

সড়কটি বিচ্ছিন্ন থাকায় ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীর। ছবি: বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী সড়কে বন্যার পানির চাপে ফারাজিপাড়া খালাবাড়ী সেতুর সংযোগ সড়ক ধসে গেছে।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে খোলাবাড়ী প্রধান সড়ক ফারাজিপাড়া নামক স্থানে বন্যার পানির তোড়ে সড়কের বড় সেতুর সংযোগরাস্তা ধসে যাওয়ায় যাতায়াতে চরম বিপাকে পড়েছে বাহাদুরাবাদ নৌ-থানাসহ ১০ হাজার মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে নৌকা যোগে পারাপার হচ্ছে ছয়টি গ্রামের মানুষ।

১৫ জুলাই সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী সড়ক নদীর গর্ভে বিলীন হয়ে উপজেলা শহরের সাথে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। সড়ক দিয়ে যাতায়াতে দুর্ভোগে পড়েছে বাহাদুরাবাদ নৌ-থানা পুলিশসহ হাজার হাজার পথচারী মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে ছয়টি গ্রামের মানুষ নৌকা দিয়ে পারাপার হচ্ছে।

জানা গেছে, সড়কটি গত বছর বন্যায় যমুনা নদের গর্ভে বিলীন হয়েছিল। স্থানীয় আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোলায়মান হোসেন ব্যক্তিগত তহবিল ও পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ভাঙনে ক্ষতিগ্রস্ত সড়কটি বালি ও বস্তা ফেলে মেরামত করা হয়।

পশ্চিম কাজলপাড়া গ্রামের কৃষক শহর আলী জানান, সড়কটি রক্ষার কোন ব্যবস্থা কেউ গ্রহণ করেনি। সেজন্য এই জনপদের মানুষের চলাচলের একমাত্র সড়কটি এখন বিচ্ছিন্ন থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে চলাচল করছে এলাকাবাসী।

চিকাজানী ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, বাহাদুরাবাদ নৌ-থানা, খোলাবাড়ী, চর বাহাদুরাবাদ মন্নে বাজার, ফারাজি পাড়া, কাজলা পাড়া, মন্ডল বাজার, গুচ্ছ গ্রাম ছয়টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সড়ক। গুরুত্বপূর্ণ সড়কটি বন্যার পানির তোড়ে ধসে যাওয়ার ফলে ছয়টি গ্রামের মানুষসহ নৌ-থানা পুলিশ যাতায়াতে দুর্ভোগে রয়েছে। সড়কটি মেরামতের জন্য স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ ৫০ হাজার টাকা দিয়েছেন, পানি কমলে কাজ করা হবে বলে জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, বন্যার পানি কমে গেলে দ্রুত অ্যাপ্রোচ সড়কটি মেরামত করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী সড়কে যাতায়াতে দুর্ভোগ

আপডেট সময় ০৮:৩৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪