ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে রাজিব বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ২০ শিশুবান্ধব সমাজ গঠনই হোক আমাদের অঙ্গীকার : সংসদ সদস্য মামুন মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু

জামালপুর জেলা কারাগার থেকে বের হন সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বহুল আলোচিত ঘটনা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জামিনে মুক্তি পেয়েছেন। ১০ জুলাই বুধবার বিকেল ৫টা ৫ মিনিটের দিকে জামালপুর জেলা কারাগার থেকে তিনি বের হন।

জেলার আবু ফাতাহ জানান, উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় মাহমুদুল আলম বাবু বুধবার বিকাল ৫ টায় জামালপুর জেলা কারাগার থেকে বের হন।

উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে ২০২৩ সালের ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে গুরুতর আহত করে।

পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ২২ জনের নামে এবং আরও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে ২০২৩ সালের ১৭ জুন পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

আপলোডকারীর তথ্য

যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু

আপডেট সময় ০৭:৫১:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪