ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ওয়াশিংটন ও সিউলের বিরুদ্ধে গুপ্তচর বিমান এবং নৌযান পাঠানোর অভিযোগ উত্তর কোরিয়ার

বাংলারচিঠিডটকম ডেস্ক :

উত্তর কোরিয়ার চারদিকে আরও বিমান পাঠিয়ে গুপ্তচরবৃত্তি পরিচালনা করায় দেশটি ২৬ মে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে অভিযুক্ত করে সতর্ক করে দিয়ে বলেছে, এক্ষেত্রে উপদ্বীপটির সার্বভৌমত্বের লঙ্ঘন হলে তারা ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নেবে। খবর এএফপি’র।

উত্তর কোরিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী কিম কাং ইল এক বিবৃতিতে বলেন, আমেরিকা ১৩ থেকে ২৪ মে পর্যন্ত পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আকাশ থেকে গুপ্তচরবৃত্তি পরিচালনায় কয়েক ডজন সামরিক বিমান মোতায়েন করেছে। বিবৃতিতে উত্তর কোরিয়ার সরকারি নাম (ডিপিআরকে) উল্লেখ করা হয়।

তিনি বিবৃতিতে বলেন, ১২ দিন ধরে চালানো গুপ্তচরবৃত্তি কার্যক্রম একটি যুদ্ধ পরিস্থিতির পর্যায়ে ছিল। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ বিবৃতিটি প্রকাশ করে।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন ধরনের সামরিক মহড়ার পাশাপাশি এ ধরনের শত্রুতাপূর্ণ সামরিক গুপ্তচরবৃত্তি ক্রমবর্ধমান আঞ্চলিক সামরিক উত্তেজনার প্রধান কারণ হয়ে ওঠেছে।’

এদিকে, দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী বলেছে, তাদের সমুদ্র সীমানাজুড়ে শত্রু অনুপ্রবেশ ঠেকাতে তারা নৌ টহল পরিচালনা করে থাকে।

এভাবে ‘মোবাইল টহলের’ আড়ালে গুপ্তচরবৃত্তি পরিচালনা করায় উত্তর কোরিয়ার ওই কর্মকর্তা দক্ষিণ কোরিয়ার এমন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে।

উত্তর কোরিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী বলেন, এক্ষেত্রে তাদের সামরিক বাহিনী ‘প্রয়োজনীয়’ সামরিক ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, ‘আমাদের সমুদ্র সীমানায় এর ধরনের কর্মকা- বারবার চালানো হলে এতে ভয়াবহ পরিণতি ডেকে আনবে।’

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ওয়াশিংটন ও সিউলের বিরুদ্ধে গুপ্তচর বিমান এবং নৌযান পাঠানোর অভিযোগ উত্তর কোরিয়ার

আপডেট সময় ০৬:২৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪