ঢাকা ০২:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ভানুয়াতুর কাছে শক্তিশালী ভূমিকম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক :

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ভানুয়াতুতে ২৬ মে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৩। এতে সুনামির কোন আশংকা নেই। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

স্থানীয় সময় সকাল ৯টা ২৩ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলার প্রায় ৮৩ কিলোমিটার উত্তরপশ্চিমে সমুদ্র তলদেশের প্রায় ২৯ কিলোমিটার গভীরে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামী সতর্কীকরণ কেন্দ্র বলেছে, জনবিরল একটি দ্বীপপুঞ্জের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এতে সুনামির কোন আশংকা নেই।

ভানুয়াতুতে এ ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে ভানুয়াতুর ভৌগলিক অবস্থান ভূকম্পনীয় রিং অব ফায়ারে হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প অনুভূত হয়। দেশটির জনসংখ্যা প্রায় ৩২০,০০০।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ভানুয়াতুর কাছে শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় ০৬:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪