ঢাকা ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে পড়ে ১২ জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে প্রচণ্ড ঝড়ে একটি বিলবোর্ড ভেঙে পড়ে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৬০ জন।

কর্মকর্তারা ১৩ মে এ কথা জানান।

জানা গেছে, বিলবোর্ডটি একটি জ্বালানি স্টেশনের উল্টো পাশে ছিল। ঝড়ের সময় বিলবোর্ডের লোহার কাঠামোটি ওই স্টেশনের ওপর আছড়ে পড়ে। এতে হতাহতের এই ঘটনা ঘটে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর পরিদর্শক গৌরব চৌহান বলেছেন, ধ্বংসাবশেষের নিচ থেকে ইতোমধ্যে আটটি লাশ উদ্ধার করা হয়েছে। আরও চারটি লাশ ভেতরে আটকা রয়েছে।

তিনি বলেন, তাদের চিহ্নিত করা গেলেও উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে।

এর আগে পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ৬০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা অগ্রাধিকার ছিল। আহত ব্যক্তিদের চিকিৎসার ভার রাজ্য সরকার নেবে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানান, মুম্বাইজুড়ে স্থাপিত বিলবোর্ডগুলো পরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ এক্সে এক বার্তায় বলেছেন, ‘ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে পড়ে ১২ জন নিহত

আপডেট সময় ১২:৪৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪