ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

ঝিনাইগাতীতে সরকারি জমি দখলে নিয়ে স্থাপনা তৈরির অভিযোগ

ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়ায় সরকারি জমি (খাস) দখল করে ৬ জানুয়ারি গভীর রাতে সিমেন্টের খুঁটি দিয়ে ও টিনের ছাউনি টিন শেড ঘর. রান্নাঘর এবং শৌচাগার নির্মাণ করা হয়েছে। ছবি : বাংলারচিঠি ডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠি ডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সরকারি খাস জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া এলাকার মুখলেসুর রহমান নামে এক ব্যক্তি প্রভাব খাটিয়ে সরকারি ১০ শতাংশ জমি দখল করে। এ ছাড়া সেখানে সিমেন্টের খুঁটি ব্যবহার করে টিন শেড ঘর, রান্নাঘর এবং শৌচাগার নির্মাণ করা হয়েছে। ৬ জানুয়ারি গভীররাতে ওইসব কিছু নির্মাণ করা হয়। মুখলেসুর ওই গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে।

৮ জানুয়ারি সকালে সরেজমিনে গেলে স্থানীয় আব্দুর রহমান, আশরাফ আলী, হাসমত, করিম শেখ ও সোহেল অভিযোগ করে বলেন, বাকাকুঁড়া-গুরুচরণ দুধনই সড়কের সেতুর পাশে ওই ১০ শতাংশ খাস জমি জোর পূর্বক দখল করে প্রায় ৮ হাত চওড়া ও ২০ হাত লম্বা জায়গা জুড়ে সিমেন্টের খুঁটি গেড়ে টিনের ছাউনি দিয়ে একটি ঘর, রান্নাঘর ও শৌচাগার নির্মাণ করা হয়েছে। একই সাথে বালু দিয়ে ভরাট করা হচ্ছে জমিটি।

জায়গাটি এক নম্বর সরকারি খাস খতিয়ানভুক্ত উল্লেখ করে কাংশা ও ধানশাইল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুজন কুমার সোম বলেন, ৬ জানুয়ারি বিকেলে ওই ঘর নির্মাণের সময় বাধা দিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু রাতের আধারে মুখলেসুর রহমান নামে এক ব্যক্তি ওই জমিতে টিন শেড ঘর নির্মাণ করেছেন।

অন্যদিকে জমিটি নাজমা বেগম নামে এক মহিলার কাছ থেকে কিনেছেন বলে দাবি করেন স্থাপনা নির্মাণকারী মুখলেসুর রহমান।

জায়গাটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম রাশেদুল হাসান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ঝিনাইগাতীতে সরকারি জমি দখলে নিয়ে স্থাপনা তৈরির অভিযোগ

আপডেট সময় ০৬:৩৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯