ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

কেএনএফের প্রধান নাথান বমের স্ত্রীকে তাৎক্ষণিক বদলি

নাথান বমের স্ত্রী নার্স লাল সমকিম বম। ছবি: সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

বান্দরবানের নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বমের স্ত্রী ও রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স লাল সমকিম বমকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। তাকে লালমনিরহাট ২৫০ শয্যার হাসপাতালে যোগ দিতে বলা হয়েছে।

১১ এপ্রিল বান্দরবানের সিভিল সার্জন মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একই হাসপাতালের নার্স দীপালি বাড়ৈকেও পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজিএনএম) দপ্তর থেকে জনস্বার্থে গত সোমবার তাদের তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীরা বলেন, নাথান বমের স্ত্রী ও দীপালি বাড়ৈর সঙ্গে কেএনএফের যোগাযোগ আছে বলে সন্দেহ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের মাধ্যমে কেএনএফের বিরুদ্ধে চলমান অভিযানসংক্রান্ত তথ্য পাচার হওয়ার আশঙ্কা আছে। এ কারণে তাদের বদলি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, লাল সমকিম বমকে এর আগে একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তিনি তখন দাবি করেছিলেন, তার স্বামীর সঙ্গে কয়েক বছর ধরে তার যোগাযোগ নেই।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, কেএনএফ প্রধান নাথান বমের বাড়ি রুমা বাজারসংলগ্ন ইডেনপাড়া। যেখানে নাথান বমের কৈশোর কেটেছে। সেখানে কাঁচা-পাকা একটি টিনশেড ঘরে থাকতেন নাথান বম। নাথানের মা-বাবা কেউ বেঁচে নেই। নাথানের স্ত্রী লাল সমকিম বম, তাদের দুই সন্তান স্কেন্ডি বম (৫) ও স্কলার বম (১৫)। স্কলার বর্তমানে ভারতের মিজোরামে মামার বাড়িতে থেকে পড়ালেখা করছে। স্কেন্ডি স্থানীয় একটি স্কুলে প্রাক-প্রাথমিকে পড়ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

কেএনএফের প্রধান নাথান বমের স্ত্রীকে তাৎক্ষণিক বদলি

আপডেট সময় ০৮:৫০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪