ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

রশিদপুরে জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা

রোপণ করা ধানের চারা তুলে রাতারাতি মাটি ভরাট করে জমি দখলের পাঁয়তারা। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার রশিদপুর এলাকায় রোপণ করা ধানের চারা তুলে রাতারাতি মাটি ভরাট করে জমি দখলের অভিযোগ উঠেছে এ.এম.এস ল্যান্ড হাউজের ব্যবসায়ী রশিদপুরের ফয়েজুর রহমানের ছেলে আইয়ুব নবী ও গোলাম নবীর, মৃত সবেদ আলীর ছেলে সুজনসহ ওই প্রতিষ্ঠানের কয়েকজনের বিরুদ্ধে। এ নিয়ে জমির দাবিদার রশিদপুর এলাকার মৃত বেনু মন্ডলের ছেলে মো. নজরুল ইসলাম জামালপুর সদর থানায় তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, জামালপুর পৌরসভার রশিদপুর এলাকায় বিআরএস খতিয়ান নং-৪১, দাগ নং-৫৭৯ জমির পরিমাণ সাড়ে ২৪ শতাংশ। ওই ভূমি মো. নজরুল ইসলামসহ তাদের ভাইয়েরা ওয়ারিশসূত্রে পেয়ে সেখানে আবাদ মৌসুম করে ভোগদখল করে আসছে। এ অবস্থায় গত ৭ এপ্রিল রাতের আঁধারে ওই ভূমিতে ইরি ধানের চারা তুলে ফেলে মাটি ভরাট করে প্রতিপক্ষরা। পরবর্তীতে ৮ এপ্রিল সকালে আবারও ওই ভূমিতে মাটি ভরাটের কাজ শুরু করলে বাদীরা তাদের বাধা দেয়। এসময় বিবাদীরা তাদের উপর হামলা করে। একই সাথে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় বাদীর পক্ষের লোকজন সদর থানায় একটি লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। জমির দাবিদার মো. নজরুল ইসলাম এ ঘটনার সুষ্ঠু তদন্ত করার পর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগ প্রসঙ্গে এ.এম.এস ল্যান্ড হাউজের জমি ক্রয় ব্যবসায়ী আইয়ুব আলী জানান, ওই ভূমি আমরা কয়েকজন মিলে ফুলবাড়িয়া এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে মো. সেলিমের কাছ থেকে কিনে নেই। ওই ভূমিতে ইতিমধ্যে আমরা মাটি ভরাটের কাজ শুরু করেছি। কিন্তু তারা আমাদের বাধা দিচ্ছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, জমি সংক্রান্ত বিষয়ে উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

রশিদপুরে জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা

আপডেট সময় ০৫:৫০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪