ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

দামেস্কোতে কনস্যুলেটে হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী : তেহরান

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ইরানের পররাষ্ট্র মন্ত্রী দামেস্কোতে তেহরানের কনস্যুলেট ভবনে গত সপ্তাহে ভয়াবহ ইসরায়েলী হামলায় যুক্তরাষ্ট্র অনুমোদন দিয়েছে বলে আবারো অভিযোগ করেছেন।

সিরিয়ার রাজধানীতে নতুন কনস্যুলেট উদ্বোধনের পর ৮ এপ্রিল নতুন করে তিনি এ অভিযোগ করেন।

গত ১ এপ্রিল ইরানের দামেস্কো কনস্যুলেটে বিমান হামলা চালানো হয়। এতে রিভ্যুউলিশনারি গার্ডের সাত সদস্য নিহত হয়। নিহতদের মধ্যে দুই জেনারেলও রয়েছেন।

দামেস্কোর গুরুত্বপূর্ণ মিত্র ইরান এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।

ইরান ও সিরিয়া হামলার জন্যে ইসরায়েলকে দায়ী করেছে। একইসঙ্গে অভিযোগ করেছে হামলায় অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিন দামেস্কোতে সাংবাদিকদের বলেছেন, আমেরিকা এই হামলার জন্যে দায়ী এবং তাকে অবশ্যই এর জন্যে জবাবদিহি করতে হবে।

এদিকে ৮ এপ্রিল আবদুল্লাহিন দামেস্কো নতুন কনস্যুলেট ভবন উদ্বোধন করেছেন। এ সময়ে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রী ফয়সাল মেকদাদ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

দামেস্কোতে কনস্যুলেটে হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী : তেহরান

আপডেট সময় ০৩:১৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪