ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক :

পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলে ২৪ মার্চ সকালে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৯। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলেছে, এ ভূমিকম্পের ঘটনায় ‘সুনামির কোনো হুমকি’ নেই। ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৬:২২ মিনিটে (গ্রিনিচ মান সময় শনিবার ২০২২ টা) ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে আঘাত হানে।

ইউএসজিএস জানায়, এ শক্তিশালী ভূমিকম্প ওয়েওয়াকের প্রায় ৮৮ কিলোমিটার (৫৪ মাইল) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে। শহরটির জনসংখ্যা প্রায় ২৫,০০০। এটি পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলীয় সেপিক প্রদেশের রাজধানী।

সেখানে ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এ ভূমিকম্পের মাত্রা ৭ বলে জানানো হয়েছিল। পরে এটি সংশোধন করে ৬.৯ করা হয়।

ভৌগলিকভাবে পাপুয়া নিউ গিনির অবস্থান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প আঘাত হেনে থাকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় ০৭:২০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪