ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

ধর্মঘট পালনকারী চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দ. কোরিয়া

বাংলারচিঠিডটকম ডেস্ক :

দক্ষিণ কোরীয় সরকার ৪ মার্চ বলেছে, তারা ধর্মঘট পালনকারী প্রশিক্ষণার্থী চিকিৎসকদের লাইসেন্স বাতিলের পদক্ষেপ নিবে। মেডিকেল প্রশিক্ষণ সংস্কারের দাবিতে কর্মবিরতি পালনকারী চিকিৎসকদের মধ্যে কাজে ফিরে যাওয়ার নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। খবর এএফপি’র।

আগামী বছর থেকে মেডিকেল স্কুলে ভর্তি বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রায় দুই সপ্তাহ আগে ১০ হাজার জুনিয়র চিকিৎসক ধর্মঘট পালন শুরু করেন।

ধর্মঘট পালনকারী প্রশিক্ষণার্থীরা সরকারের বেঁধে দেওয়া সময়সীমা ২৯ ফেব্রুয়ারির মধ্যে কাজে যোগদানে ব্যর্থ হওয়ায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে এসব চিকিৎসকদের গ্রেফতার এবং তাদের লাইসেন্স বাতিলেরও সম্ভাবনা রয়েছে।

এক সংবাদ সম্মেলনে দ্বিতীয় সহকারিস্বাস্থ্যমন্ত্রী পার্ক মিন-সু বলেন, সরকার বারবার কাজে যোগদানের আহ্বান জানানো সত্ত্বেও খুব কম সংখ্যক চিকিৎসক কাজে ফিরেন।

মিন বলেন, ‘সরকার আজ থেকে এসব চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে।’

তিনি আরো বলেন, সরকারের এমন নির্দেশের পর কারা কাজে যোগ দিয়েছে বা যোগ দেয়নি তা খুঁজে বের করতে সোমবার দেশব্যাপী হাসপাতাল পরিদর্শন করা হবে।

পার্ক বলেন, হাসপাতাল পরিদর্শনকালে যেসব চিকিৎসক অনুপস্থিত থাকবে সরকার তাদের অবহিত করে লাইসেন্স স্থগিত করার প্রক্রিয়া শুরু করবে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

ধর্মঘট পালনকারী চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দ. কোরিয়া

আপডেট সময় ০৮:২০:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪