ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে প্রথমবারের মতো ইয়াদিয়া বাইক জোন উদ্বোধন শেরপুরে ড্রাম ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল এনজিওকর্মীর শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ ছয় ভারতীয় নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

যুক্তরাষ্ট্রের টেক্সাসে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ ছয় ভারতীয় নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এই হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, নিহতরা অন্ধ্রপ্রদেশের আমলাপুরমের বাসিন্দা। তারা বড়দিন উপলক্ষ্যে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রের টেক্সাস গিয়েছিলেন।

প্রতিবেদন মতে, নিহতরা রাজ্যের শাসকদল ওয়াইএসআর কংগ্রেস পার্টির বিধায়ক মুম্মিডিভারম পি ভেঙ্কাটা সতীশ কুমারের আত্মীয়। মঙ্গলবার স্থানীয় একটি চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলেন তারা। সেখান থেকে ফেরার পথে ভারতীয়দের বহনকারী একটি গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ছয় ভারতীয় ঘটনাস্থলে প্রাণ হারান। এছাড়া গুরুতর আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় লরির চালক ও তার সহকারীও আহত হয়েছেন।

নিহতরা হলেন- বিধায়ক সতীশ কুমারের চাচা পি নাগেশ্বর রাও, তার স্ত্রী সীতা মহালক্ষ্মী, মেয়ে নভীনা, নাতি করুথিক, নাতনি নিশীথা এবং আরও এক ব্যক্তি।

বিধায়ক ভেঙ্কাটা সতীশ কুমার বলেন, আমার চাচাসহ কয়েকজন বড়দিনে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে একটি গাড়িতে করে কয়েকজন মিলে চিড়িয়াখানায় ঘুরতে যান। পরে বিকেল ৪টায় (স্থানীয় সময়) সেখান থেকে বাসায় রওনা করেন তারা। কিন্তু ফেরার পথে একটি লরি তাদের গাড়িটিকে ধাক্কা দিলে এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে প্রথমবারের মতো ইয়াদিয়া বাইক জোন উদ্বোধন

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ ছয় ভারতীয় নিহত

আপডেট সময় ০১:২০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩