ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ ছয় ভারতীয় নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

যুক্তরাষ্ট্রের টেক্সাসে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ ছয় ভারতীয় নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এই হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, নিহতরা অন্ধ্রপ্রদেশের আমলাপুরমের বাসিন্দা। তারা বড়দিন উপলক্ষ্যে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রের টেক্সাস গিয়েছিলেন।

প্রতিবেদন মতে, নিহতরা রাজ্যের শাসকদল ওয়াইএসআর কংগ্রেস পার্টির বিধায়ক মুম্মিডিভারম পি ভেঙ্কাটা সতীশ কুমারের আত্মীয়। মঙ্গলবার স্থানীয় একটি চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলেন তারা। সেখান থেকে ফেরার পথে ভারতীয়দের বহনকারী একটি গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ছয় ভারতীয় ঘটনাস্থলে প্রাণ হারান। এছাড়া গুরুতর আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় লরির চালক ও তার সহকারীও আহত হয়েছেন।

নিহতরা হলেন- বিধায়ক সতীশ কুমারের চাচা পি নাগেশ্বর রাও, তার স্ত্রী সীতা মহালক্ষ্মী, মেয়ে নভীনা, নাতি করুথিক, নাতনি নিশীথা এবং আরও এক ব্যক্তি।

বিধায়ক ভেঙ্কাটা সতীশ কুমার বলেন, আমার চাচাসহ কয়েকজন বড়দিনে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে একটি গাড়িতে করে কয়েকজন মিলে চিড়িয়াখানায় ঘুরতে যান। পরে বিকেল ৪টায় (স্থানীয় সময়) সেখান থেকে বাসায় রওনা করেন তারা। কিন্তু ফেরার পথে একটি লরি তাদের গাড়িটিকে ধাক্কা দিলে এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ ছয় ভারতীয় নিহত

আপডেট সময় ০১:২০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩