ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

৪৩তম বিসিএসের ফল প্রকাশ, ক্যাডার ২১৬৩

বাংলারচিঠিডটকম ডেস্ক :

৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২৬ ডিসেম্বর বিকালে এ ফল প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফলে ২ হাজার ২১৮টি শূন্যপদের বিপরীতে ২ হাজার ১৬৩ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। এছাড়া নন-ক্যাডার পদে আরও ৬৪২ জনকে চূড়ান্ত নিয়োগেরও সুপারিশ করা হয়েছে।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ২০২২ সালের ২০ জানুয়ারি প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী। পরে জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। চলতি বছরের ৩ সেপ্টেম্বর থেকে শুরু হয় মৌখিক পরীক্ষা।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য হতে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১৩ অনুযায়ী ৯ম থেকে ১২তম গ্রেডে এক হাজার ৩৪২ জনকে নিয়োগ সুপারিশের কথা জানিয়েছিল পিএসসি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

৪৩তম বিসিএসের ফল প্রকাশ, ক্যাডার ২১৬৩

আপডেট সময় ০৯:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩