ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

ড. কামাল হোসেনের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছে পুলিশ

ড. কামাল হোসেন

ড. কামাল হোসেন

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চলাচলের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছে পুলিশ।

২৬ ডিসেম্বর দুপুরে পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন রাজধানীর মতিঝিলস্থ মেট্রোপলিটন চেম্বার ভবনের দ্বিতীয় তলায় ড. কামাল হোসেনের অফিস কক্ষে সাক্ষাৎ করে তার নিরাপত্তার বিষয়টি উল্লেখ করেন। এ সময় উভয়ের মধ্যে ২০ থেকে ২৫ মিনিট আলোচনা হয়। পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) এবং মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ সময় উপস্থিত ছিলেন।

ডিসি আনোয়ার বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি। আমরা ড. কামাল হোসেনের কাছে জানতে চেয়েছি তার নিরাপত্তা-সংক্রান্ত কোনো অবজারভেশন আছে কি না। এটা নিয়ে আমাদের মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশে খোলামেলা আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রবীণ এই আইনজীবী পুলিশের কাছ থেকে নিরাপত্তা গ্রহণে রাজি হয়েছেন এবং পুলিশের সাথে যোগাযোগ রক্ষার্থে একজনকে নিয়োজিত করা হয়েছে। ওই ব্যক্তি পুলিশের উর্ধ্বত্মন কর্মকর্তাদের সাথে আলোচনা করে নিরাপত্তার বিষয়টি সমন্বয় করবেন বলে ডিসি আনোয়ার উল্লেখ করেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

ড. কামাল হোসেনের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছে পুলিশ

আপডেট সময় ০৭:১৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮