ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

১২ ডিসেম্বর জামালপুরে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে

অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস । ছবি : বাংলারচিঠিডিটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলরচিঠিডটকম :

ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান- এই স্লোগানকে সামনে রেখে ১২ ডিসেম্বর দিনব্যাপী জামালপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জামালপুর জেলা পর্যায়ের সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর বিকেলে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ও শিশুমৃত্যু রোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজনীয়তা ও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন সম্পর্কে ধারণা দেন সভার সভাপতি সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস।

সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস সাংবাদিকদের জানান, শিশুদের অপুষ্টি নিরাময়, অন্ধত্ব প্রতিরোধ, শিশুর স্বাভাবিক বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১২ ডিসেম্বর সারা দেশের মতো জামালপুরেও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। জেলায় এবার ৩ লাখ ৩৫ হাজার ৭২৩ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ৩৭ হাজার ৪৯১ শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৯৮ হাজার ২৩২ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও বলেন, জেলার সাতটি উপজেলার স্থায়ী, অস্থায়ী, অতিরিক্ত, মোবাইল ও দুর্গম এলাকার ৫৩৬টি সাব ব্লকসহ মোট এক হাজার ৭০৪টি কেন্দ্রে একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্যবিধি মেনে অভিভাবকদের তাদের শিশুদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে এই টিকা খাওয়াতে হবে। অসুস্থ শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সভায় মুক্ত আলোচনায় অংশ নেন উপ-সিভিল সার্জন ডা. মো. আক্তারুজ্জামান, সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলম, জ্যেষ্ঠ জেলা তথ্য কর্মকর্তা মো. জালাল উদ্দিন, বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, মানবকণ্ঠের সাংবাদিক কাফি পারভেজ প্রমুখ। অবহিতকরণ সভায় জামালপুর জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন পত্রিকা, স্থানীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকবৃন্দ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

১২ ডিসেম্বর জামালপুরে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে

আপডেট সময় ১০:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩