ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জামালপুরে বেগম রোকেয়া দিবস পালিত

রোকেয়া দিবসের শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ এ প্রতিপাদ্য সামনে রেখে ৯ ডিসেম্বর জামালপুরে পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস। এ উপলক্ষে সকাল ১০টায় শহরের বকুলতলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত দিবস পালনে সহায়তা করে বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ ও ইউএনএফপিএ।

নির্বাচিত জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।ছবি: বাংলারচিঠিডটকম

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জাতীয় মহিলা সংস্থার প্রকল্প কর্মকর্তা আসলাম উদ্দিন, জয়িতা আকলিমা, খোদেজা, স্বপ্না আক্তার, জামালপুর পৌরসভার কাউন্সিলর সাইদা আক্তার প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক কামরুন্নাহার।

জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান। ছবি: বাংলারচিঠিডটকম

সভা শেষে জেলা পর্যায়ে নির্বাচিত জয়িতাদের সম্মাননা দেওয়া হয়। এ বছর জয়িতা নির্বাচিত হন সফল জননী, খোদেজা বেগম, ইসলামপুর। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী, প্রণালী ম্রং, বকশীগঞ্জ। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী-মাছুমা আক্তার, সদর, জামালপুর। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী-আকলিমা আক্তার, সদর, জামালপুর। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন নারী, স্বর্নালী খাতুন, সরিষাবাড়ী, জামালপুর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জামালপুরে বেগম রোকেয়া দিবস পালিত

আপডেট সময় ০৯:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩