ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ম্যাক্সওয়েলের রেকর্ড সেঞ্চুরিতে অবিশ্বাস্য জয় অস্ট্রেলিয়ার

বাংলারচিঠিডটকম ডেস্ক :

গ্লেন ম্যাক্সওয়েলের রেকর্ড সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে দুর্দান্ত জয়ের স্বাদ পেয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। ২৮ নভেম্বর রাতে সিরিজের তৃতীয় ম্যাচে ২২৩ রান তাড়া করে ৫ উইকেটে জয় পায় অসিরা। ৪৮ বলে ১০৪ রানের অনবদ্য ইনিংস খেলেন ম্যাচ সেরা ম্যাক্সওয়েল। প্রথম দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পাওয়ায় সিরিজে ব্যবধান ২-১এ নামিয়ে আনলো অস্ট্রেলিয়া।

গুয়াহাটিতে টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ওপেনার যশ্বসী জয়সওয়াল ৬ রানে থামলেও, ইনিংসের শেষ ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন আরেক ওপেনার ঋুতুরাজ গায়কোয়াড়। ভারতের নবম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন ঋুতুরাজ।

ঋুতুরাজের ৫২ বলের সেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেটে ২২২ রানের বড় সংগ্রহ পায় ভারত। ১৩টি চার ও ৭টি ছক্কায় ৫৭ বলে অপরাজিত ১২৩ রান করেন ঋুতুরাজ। এছাড়া অধিনায়ক সূর্যকুমার যাদব ৩৯ ও তিলক ভার্মা অপরাজিত ৩১ রান করেন।

জবাবে ২২৩ রানের টার্গেটে খেলতে নেমে শেষ দুই ওভারে জয়ের সমীকরণ ৪৩ রান পায় অস্ট্রেলিয়া। ভারতের স্পিনার অক্ষর প্যাটেলের ১৯তম ওভারে ২২ রান নেন ম্যাক্সওয়েল ও অধিনায়ক ম্যাথু হেড। শেষ ওভারের শেষ ৪ বলে ১৬ রান দরকার পড়ে অসিদের। তৃতীয় বলে ছক্কা ও শেষ তিন বলে তিনটি চার মেরে অস্ট্রেলিয়াকে অবিশ্বাস্য জয় এনে দেন ম্যাক্সওয়েল। এরমধ্যে পঞ্চম ডেলিভারিতে বাউন্ডারি মেরে টি-টোয়েন্টিতে ৪৭ বলে চতুর্থ সেঞ্চুরির স্বাদ নেন তিনি।

এই ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ চারটিতে সেঞ্চুরি করা ভারতের রোহিত শর্মার রেকর্ড স্পর্শ করলেন ম্যাক্সওয়েল। আর রান তাড়ায় পাকিস্তানের বাবর আজমকে টপকে সর্বোচ্চ ৩টি শতকের মালিক এখন ম্যাক্সি।

অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরিতে অ্যারন ফিঞ্চ ও জশ ইংলিশের সঙ্গী হলেন ম্যাক্সওয়েল। ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন ফিঞ্চ ও ইংলিশ।

৮টি করে চার-ছক্কায় ৪৮ বলে অপরাজিত ১০৪ রান করে ম্যাচ সেরা হন ম্যাক্সওয়েল। ৩টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে অপরাজিত ২৮ রান করেন হেড। ১৩৪ রানে পঞ্চম উইকেট পতনের পর ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৯১ রান তুলে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন ম্যাক্সওয়েল ও হেড।

আগামী পহেলা ডিসেম্বর রায়পুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

ম্যাক্সওয়েলের রেকর্ড সেঞ্চুরিতে অবিশ্বাস্য জয় অস্ট্রেলিয়ার

আপডেট সময় ০১:০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩