ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাজাখস্তানে খনি দুর্ঘটনায় ৪৫ জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

কাজাখস্তানের মধ্যাঞ্চলে একটি কয়লা খনিতে ভয়বহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। রোববার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

ওই মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কারাগান্ড শহরের আর্সেলরমিত্তাল তামিরতাউ কোম্পানির কোস্টেনকো কয়লা খনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছে। এ নিখোঁজ খনি শ্রমিকের সন্ধানে সেখানে উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।

এরআগে শনিবার কাজাখ সরকার এ খনি দুর্ঘটনায় হতাহতদের জন্য বোরবার জাতীয় শোক দিবস পালন করে।

অগ্নিকাণ্ডের সময় খনিতে ২৫২ জন কাজ করছিল। সেখানে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগেই ২০০ জনেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।এ অগ্নিকান্ডের কারণ জানতে তদন্ত চলছে।

আপলোডকারীর তথ্য

একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা

কাজাখস্তানে খনি দুর্ঘটনায় ৪৫ জন নিহত

আপডেট সময় ০১:৫৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩