ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল নারীদের সম্পৃক্ততায় নারী সমাবেশ

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সহধর্মিণী ফাহমিদা বুলবুল কাকলি।ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল নারীদের সম্পৃক্ততা ও সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধসহ সামাজিক সচেতনতার লক্ষ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের পক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড ও গ্রামভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে ২৬ অক্টোবর দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ঢুরিয়ারভিটা এলাকায় এ সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সহধর্মিণী, বঙ্গবন্ধুর পার্লামেন্টে দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠন প্রয়াত আব্দুল মালেকের পুত্রবধূ এবং গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রয়াত এমপি মনজুরুল ইসলাম লিটনের বোন ফাহমিদা বুলবুল কাকলি।

নারী সমাবেশে অংশগ্রহণকারীবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে নারীদের সচেতন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পুনরায় নৌকার বিজয় নিশ্চিত ও প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের দলীয় মনোনয়ন প্রত্যাশায় সকলের সহযোগিতা কামনা করেন।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা আক্তার নূপুরের সভাপতিত্বে নারী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ, মতিউর রহমান, রিপন ফকির প্রমুখ।

মতবিনিময় শেষে অতিথিরা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের লিফলেট বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল নারীদের সম্পৃক্ততায় নারী সমাবেশ

আপডেট সময় ০৬:৪৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩