ঢাকা ১২:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

জাপানে সুনামি সতর্কতা জারি

বাংলারচিঠিডটকম ডেস্ক

প্রশান্ত মহাসাগরের ইজু দ্বীপপুঞ্জে একের পর এক ভূমিকম্পের পর সোমবার জাপানের কিছু উপকূলীয় অঞ্চলে টোকিও সুনামি সতর্কতা জারি করেছে। ভূপৃষ্ঠের স্বল্প গভীরে এসব ভূমিকম্প আঘাত হানে। তবে ভূমিকম্পের ফলে সৃষ্ট হালকা সামুদ্রিক ঢেউয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। ভূকম্পনবিদরা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, টোকিও’র ২৮০ কিলোমিটার দক্ষিণে হচিজোজিমা দ্বীপে ৬০ সেন্টিমিটার উচ্চতার (২৪ ইঞ্চি) সুনামি ঢেউ আঘাত হানে।

এদিকে পশ্চিমাঞ্চলীয় কোচি অঞ্চলে ও দক্ষিণাঞ্চলীয় মিয়াজাকি অঞ্চলে যথাক্রমে ৪০ ও ২০ সেন্টিমিটার উচ্চতার সামুদ্রিক ঢেউ আছড়ে পড়ে।

জেএমএ জানায়, এতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। তবে টোকিও’র কাছের চিবার তাতেয়ামা শহর উপকূলীয় এলাকার জন্য সুনামি সতর্কতা জারির পর সেখানের বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

জেএমএ কর্মকর্তা তোশিহিরো শিমোয়ামা এক সংবাদ সম্মেলনে সতর্ক করে বলেন, ‘এটি সমুদ্রে এবং উপকূলের জন্য বিপজ্জনক।’

তিনি বলেন, ‘দয়া করে সমুদ্র থেকে চলে আসুন এবং উপকূল থেকে দূরে থাকুন।’

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইজু দ্বীপপুঞ্জে ভূপৃষ্ঠের স্বল্প গভীরে কয়েক দফা ভূমিকম্প আঘাত হানার কথা জানিয়েছে। এসবের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৪। এটি স্থানীয় সময় সোমবার ভোর ৫টা ১৭মিনিটে শিমোদা থেকে ৫৫১ কিলোমিটার দক্ষিণে আঘাত হানে।

জাপান গত সপ্তাহে রিখটার স্কেলে ৬.৫ মাত্রার ভূমিকম্পে ইজু দ্বীপপুঞ্জের জন্য সুনামি সতর্কতা জারি করেছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

জাপানে সুনামি সতর্কতা জারি

আপডেট সময় ০৫:০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩