ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত

শেরপুরে কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত স্বর্ণবালী। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে কৃষক আব্দুস সোবহান হত্যা মামলার রায়ে মোহা. স্বর্ণবালী (৪৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ২৯ আগস্ট দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ একমাত্র আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। একই সাথে ওই আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

স্বর্ণবালী নকলা উপজেলার বাউশা পূর্বপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল বলেন, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি ভোরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হন কৃষক আব্দুস সোবহান। একই দিন ওই ঘটনায় সোবহানের স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে চারজনকে আসামি করে নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর আসামি স্বর্ণবালী গ্রেপ্তার হলে সে একাই ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তদন্ত শেষে একই বছরের ৫ আগস্ট একমাত্র আসামি স্বর্ণবালীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন নকলা থানার এসআই তারিকুল ইসলাম। বিচারিক পর্যায়ে সংবাদদাতা বাদী, চিকিৎসক, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটসহ ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয়

শেরপুরে কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ১০:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩