ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম এলার্মিং! জামালপুর জেনারেল হাসপাতাল সেবা কার্যক্রম নিয়ে একটি পর্যালোচনা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইমামের যাবজ্জীবন কারাদণ্ড ডিবির অভিযান : বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৫ ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ১৪ নভেম্বর দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধজয়ের পথে একজন শারমিনের গল্প শেরপুরে দেশি কড়ি কাইট্টা উদ্ধার, অবমুক্ত

জামালপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা

সভায় বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে জামালপুর পৌরসভার পশ্চিম ফুলবাড়িয়ায় ২৫ আগস্ট মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ।

জামালপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর সেলিম।

সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জাহাঙ্গীর সেলিম।ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এনামুল হক খান মিলনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিট পুলিশ কর্মকর্তা রেজাউল করিম, জামালপুর পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর ফাতেমা বেগম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন, শ্রমিক নেতা সোলাইমান হোসেন খান, ফুলবাড়িয়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, প্রভাষক আব্দুল মোতালেব খান প্রমুখ।

সভায় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ব্যক্তিদের তালিকা তৈরি করে সদর থানায় জমা দেওয়া, ঘরে ঘরে অভিভাবকদের মাঝে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ, যুবসমাজের মাঝে জাগরণমূলক এবং সৃজনশীল কাজে সম্পৃক্ত করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অংশগ্রহণকারীদের একাংশ।ছবি: বাংলারচিঠিডটকম

সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি কাজী শাহনেওয়াজ বলেন, মাদক ব্যবসায়ীদের তথ্য এবং তাদের অবস্থান দিয়ে সহায়তা করুন। তাদের সাথে কোন আপোস নাই। এরা দেশ ও সমাজের শত্রু। তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা মাদকের নেশার যুক্ত তারা সুপথে ফিরে আসো। তোমাদের ফুল দিয়ে বরণ করা হবে নইলে কারাগারই হবে তোমাদের একমাত্র ঠিকানা।

প্রধান বক্তা জাহাঙ্গীর সেলিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুবসমাজ জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। বর্তমানে দেশের ৬৫ ভাগ যুবক যদি মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় তাহলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। একটি দেশবিরোধী গোষ্ঠী যুবসমাজকে পঙ্গু করে রাখার উদ্দেশ্যে মাদকে সয়লাব করে ফেলছে গোটা সমাজকে।

সভা শেষে এনামুল হক খান মিলনকে আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে কমিটি গঠন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাম এলার্মিং! জামালপুর জেনারেল হাসপাতাল সেবা কার্যক্রম নিয়ে একটি পর্যালোচনা

জামালপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা

আপডেট সময় ০৯:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩