ঢাকা ০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

নকলায় হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

অতিথিদের সাথে হা-ডু-ডু খেলায় চ্যাম্পিয়ন চন্দ্রকোনা কলেজের মানবিক শাখা দল। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু
নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

শেরপুরে নকলা উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় খেলা হা-ডু-ডু এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর দুপুরে উপজেলার চন্দ্রকোনা কলেজের মানবিক শাখা বনাম বিজ্ঞান ও ব্যবসায়ী শাখার মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মানবিক শাখা দল বিজ্ঞান ও ব্যবসায়ী শাখা দলকে ১৪-১০ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মানবিক শাখার দলে আনিছুর রহমান এবং বিজ্ঞান ও ব্যবসায়ী শাখার দলে রাজু আহমেদ অধিনায়কের দায়িত্ব পালন করে। খেলাটি পরিচালনা করেন মান্নান হোসেন। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আনিছুর রহমানের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে রানারআপ ট্রফি বিতরণ করা হয়।

এ সময় চ›ন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী, চন্দ্রকোনা কলেজের অধ্যক্ষ ড. মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেছুর রহমান মোখলেছ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, প্রভাষক জয়ন্ত কুমার দেব, আশীষ কুমার, মতিউর রহমান, সোহেল, কামরুজ্জামান গেন্দুসহ কয়েকশত দর্শক উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

নকলায় হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:২৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮