ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুছ ছালাম ব্যাপারী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

৭ আগস্ট সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের প্যোল্লাকান্দি ব্রীজের ঢালে এ ঘটনা ঘটে। কৃষক আব্দুছ ছালাম প্যোল্লাকান্দি গ্রামের মৃত নাছির উদ্দিন ব্যাপারীর ছেলে।

জানা গেছে, ৭ আগস্ট সকালে কৃষক আব্দুছ ছালাম নিজের ভ্যান যোগে ঝালোর বাজারে পাট বিক্রি করতে যান। সেখান থেকে ভ্যান চালিয়ে ফিরে আসার সময় পোল্ল্যাকান্দি ব্রীজের ঢালুতে ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের খুঁটির সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে আব্দুছ ছালাম গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ময়মনসিংহ নেয়ার পথে দুপুরে তিনি মারা যান।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, আব্দুছ ছালাম নিজের ভ্যান চালিয়ে আসার পথে পোল্ল্যাকান্দি ব্রীজের ঢালে উল্টে আহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে মারা যায়। এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

আপডেট সময় ১০:৩১:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩