ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ১৩ জুন শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভ সূচনা সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা : মাহদী আমিন বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বাহাদুরাবাদে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ​ বকশীগঞ্জ সীমান্তের শূন্যরেখা থেকে আটক সেই ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর

নবাগত পুলিশ সুপারের সাথে জামালপুর জেলা প্রেসক্লাবের মতবিনিময়

নবাগত পুলিশ সুপারের সাথে জামালপুর জেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা। ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে নব যোগদানকৃত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম এর সাথে জামালপুর জেলা প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানা, বাংলাদেশ টুডের সাংবাদিক এম সুলতান আলম, বাংলাদেশ বেতার ও এসএ টিভির ফজলে এলাহী মাকাম, যমুনা টিভির শোয়েব হোসেন, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের শুভ্র মেহেদী, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, মোহনা টিভির ওসমান হারুনী, ইত্তেফাকের মেলান্দহ প্রতিনিধি শাহ জামাল, এশিয়ান টিভির শাহীন আল আমিন, ইত্তেফাকের মাদারগঞ্জ প্রতিনিধি জাহিদুর রহমান উজ্জলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় পুলিশ সুপার ৮টি বিশেষ উদ্যোগ নিয়ে ৬০ দিনের কর্মসূচী ঘোষণা করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টক টু এসপি হট লাইন চালু, মাদক ও জুয়া বন্ধ করা, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ, পুলিশ বুলেটিন প্রকাশসহ অপরাধ দমনে দৃঢ় অবস্থানের কথা সাংবাদিকদের তুলে ধরেন পুলিশ সুপার মো: কামরুজ্জামান।

এ সময় সাংবাদিকরা যানযট নিরসন, গরু ও মোটরসাইকেল চুরি রোধ, মাদক নিয়ন্ত্রনসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে পুলিশ সুপারের বিশেষ উদ্যোগগুলোকে স্বাগত জানান।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সীমা রানী সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকির হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম ২৫ তম বিসিএসে পুলিশ ক্যাডারে যোগ দেন। তিনি এর আগে সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স এ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখায় বাংলাদেশ পুলিশের মুখপাত্র ছিলেন এবং শেরপুরের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

নবাগত পুলিশ সুপারের সাথে জামালপুর জেলা প্রেসক্লাবের মতবিনিময়

আপডেট সময় ০৭:৪২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩