ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইমামের যাবজ্জীবন কারাদণ্ড ডিবির অভিযান : বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৫ ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ১৪ নভেম্বর দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধজয়ের পথে একজন শারমিনের গল্প শেরপুরে দেশি কড়ি কাইট্টা উদ্ধার, অবমুক্ত জামালপুরে দোকান মালিক সমিতির পরামর্শ সভা অনুষ্ঠিত ট্রাম্পের ‘বিশৃঙ্খলা ও নিষ্ঠুরতার’ সমালোচনা করলেন ওবামা

শেরপুরে মুক্তিযোদ্ধাদের জীবিত বাবা-মা’দের আর্থিক অনুদান

মুক্তিযোদ্ধাদের জীবিত বাবা-মা’দের ফুলেল শুভেচ্ছা ও আর্থিক অনুদান দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: মুক্তিযোদ্ধারা জীবন-বাজী রেখে দেশকে স্বাধীন করেছেন। সন্তানদের যুদ্ধে যেতে উৎসাহিত করেছেন তাদের বাবা-মা। শেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের এমন গর্বিত জীবিত বাবা-মা’দের জেলা প্রশাসকের পক্ষ থেকে সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

২০ জুলাই বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জেলার মুক্তিযোদ্ধাদের জীবিত ১৮ জন বাবা-মা’র প্রত্যেককে ফুলেল শুভেচ্ছা ও নগদ ৪ হাজার টাকা করে তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেরপুরে মুক্তিযোদ্ধাদের জীবিত বাবা-মা’দের আর্থিক অনুদান

আপডেট সময় ০৬:৫৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩