ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

নেপালে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক : নেপালে পর্যটকবাহী একটি হেলিকপ্টার এভারেস্ট পর্বতমালার কাছাকাছি লিক্ষু স্থানে বিধ্বস্ত হয়। এতে ছয় আরোহীর সকলেই নিহত হয়েছেন।

উড্ডয়নের পর পরই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে আরো জানিয়েছে, ‘দ্য মানাং’ এয়ারের হেলিকপ্টারটি লুকলা থেকে রাজধানী কাঠমান্ডু যাচ্ছিল। ১১ জুলাই স্থানীয় সময় ১০টা ৪ মিনিটে উড্ডয়নের প্রায় ১০ মিনিটের মাথায় হেলিকপ্টারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

হেলিকপ্টারে মেক্সিকোর একই পরিবারের পাঁচজন এবং নেপালের একজন বৈমানিক ছিলেন।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার প্রতাপ বাবু তিওয়ারি জানান, ছয়টি লাশ উদ্ধার করে কাঠমান্ডু নিয়ে আসা হয়েছে।

উদ্ধারকাজে দু’টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারগুলো অবতরণ করতে পারেনি।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইটারে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

মানাং এয়ারের মুখপাত্র রাজু নিউপান বলেন,‘ভালো আবহাওয়ার মধ্যেই হেলিকপ্টারটি উড্ডয়ন করে। তবে কি কারণে এটি বিধ্বস্ত হয়েছে তা আমরা এখনও জানতে পারিনি।’

উল্লেখ্য, নেপালের পার্বত্য এলাকার আবহাওয়া পরিস্থিতি দ্রুতই পাল্টে গিয়ে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করে। এছাড়া অপর্যাপ্ত প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণের অভাবেও নেপালে উড্ডয়নের নিরাপত্তায় ভয়ংকর ঘাটতি রয়েছে।

এই নিরাপত্তা ঘাটতির কারণে ইউরোপীয় ইউনিয়ন তার আকাশ সীমায় নেপালের সকল এয়ারলাইন্সকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

এদিকে এই পার্বত্য দেশটির প্রত্যন্ত অঞ্চলে বেশ কিছু জটিল রানওয়ে আছে, যেখানে উড়োজাহাজ বা হেলিকপ্টার চালানো খুবই কঠিন।

মাত্র ছয় মাস আগে দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৭২ যাত্রীর সবাই প্রাণ হারিয়েছিলো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

নেপালে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ জন নিহত

আপডেট সময় ০৩:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩