জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাদারগঞ্জ উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
৩ জুলাই বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, জামালপুর জেলা শাখার সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ। জেলা যুবলীগের দপ্তর সম্পাদক সবুজ আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
দীর্ঘদিন পর এই কমিটি অনুমোদিত হওয়ায় যুবলীগ নেতা-কর্মীদের মধ্য উৎসাহ উদ্দিপনা লক্ষ করা যাচ্ছে। সভাপতি ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে ৭১ সদস্যের এই কমিটিকে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি অভিনন্দন জানিয়েছেন।
বাংলার চিঠি ডেস্ক : 


















