ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইমামের যাবজ্জীবন কারাদণ্ড ডিবির অভিযান : বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৫ ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ১৪ নভেম্বর দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধজয়ের পথে একজন শারমিনের গল্প শেরপুরে দেশি কড়ি কাইট্টা উদ্ধার, অবমুক্ত জামালপুরে দোকান মালিক সমিতির পরামর্শ সভা অনুষ্ঠিত ট্রাম্পের ‘বিশৃঙ্খলা ও নিষ্ঠুরতার’ সমালোচনা করলেন ওবামা

দেওয়ানগঞ্জে যমুনা নদীতে নিখোঁজ শিক্ষার্থী

নিখোঁজ শিক্ষার্থীর অনুসন্ধানে নামে ডুবুরি দল।

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে গোসলে নেমে আপন (১৫) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

২৪ জুন বিকাল থেকে তাকে খুঁজতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল কাজ করছে। এখনও পাওয়া যায়নি।

আপন পৌর শহরের চিকাজানি গ্রামের মহিউদ্দিন হিরুর ছেলে। সে জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৪ জুন বিকালে আপন সহপাঠীদের সাথে উপজেলা চুকাইবাড়ী ইউনিয়নের ফুটানি বাজার এলাকায় বেড়াতে এসে যমুনায় গোসল করতে নামে। এক পর্যায়ে আপন গভীর পানিতে তলিয়ে যায়।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন (ভারঃ) কর্মকর্তা মো. মবিন খান জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও জামালপুর ডুবুরি দল ঘটনাস্থলে ভিক্টিমকে উদ্ধার করতে অনুসন্ধান কাজ অব্যাহত রেখেছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) শ্যামল চন্দ্র ধর সত্যতা নিশ্চিত করে জানান, আপনকে উদ্ধারের জন্য ডুবুরি দল কাজ করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে যমুনা নদীতে নিখোঁজ শিক্ষার্থী

আপডেট সময় ০৯:৩৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩