ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাংবাদিক নাদিমের বাড়িতে জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহ

সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি: মেহেদী হাসান

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ২৪ জুন বিকেলে জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ ও সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করেছেন। এ সময় তিনি নিহত সাংবাদিক নাদিমের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং এ হত্যাকাণ্ডের সুবিচার চান।

২৪ জুন বিকালে জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা সাংবাদিক নাদিমের গোমের চর গ্রামে গিয়ে কবর জিয়ারত করেন। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ সাংবাদিক নাদিমের বাবা, মা, স্ত্রী ও তিন সন্তানকে সমবেদনা জানান। তাদের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং সাংবাদিক নাদিমের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এ ছাড়াও তিনি সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাতের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করে সে যতদিন লেখাপড়া করবে তার সকল ব্যয়ভার জেলা পরিষদ বহন করবে বলেও ঘোষণা দেন। পাশাপাশি সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবি করেন আইনজীবী মুহাম্মদ বাকি বিল্লাহ।

জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ এ প্রতিনিধিকে বলেন, সাংবাদিক নাদিম হত্যা অত্যন্ত ঘৃণিত অপকর্ম করা হয়েছে। আওয়ামী লীগের রাজনীতির নামে দুর্বৃত্তায়ন থাকতে পারে না। আমি নাদিম হত্যার বিচার চাই।

এ সময় জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদিন, হারুনুর রশিদ, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য শিলা সরোয়ার ও ফারাহানা সোমা, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি , উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

সাংবাদিক নাদিমের বাড়িতে জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহ

আপডেট সময় ০৮:৪৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩